প্রেম
প্রেম
অরিন্দম সাউ
আমি জানি তুই এখন খুব ব্যাস্ত
আজ ঠিক চিৎকার করে বলতে
ইচ্ছে করে -
হয়তো আমাকে তোর মনে নেই।
তুই এখন অন্য কারোর চিন্তায় মগ্ন,
আমি জানি তুই এখন তার স্বপ্নের দেশের রানী।
কিন্তু আজও আমার স্বপ্নের রানী শুধু তুই
আজ ঠিক চিৎকার করে বলতে
ইচ্ছে করে -
"আমি তোকে ভালোবাসি "
কিন্তু বলতে পারি না। ............
তোর মনে পড়ে সেই দিনটার কথা?
কোনো এক গোধূলি বেলায়,আমরা যখন প্রেমে মগ্ন,
তুই বলেছিলি যে "তুই আমাকে ছাড়া বাঁচিবি না "
কিন্তু এখন তো বেশ ভালোই আছিস।
আমাকে ছাড়াই তুই পথ চলতে পারিস।....
আমাকে ছাড়াই তোর ভোর হয়,
দিন পেরোয়,....রাত পেরোয় ,.......
তুই তোর আপনজনের মাঝে অনেক বেশি সুখী,
ওদের মান ,অভিমান তোকে ভীষণ ভাবে ভাবায়।..........
আমি কে?! এখন আমার কথা না ভাবলেও চলে
আমার অভিমান গুলোও এখন মূল্যহীন তোর কাছে,
....তুই ওদের নিয়েই ভালো থাকিস।
- লেখক যোগাযোগ:(Email) arindamsahoo8@gmail.com
No comments